ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নদী রক্ষা ও প্রকৃতি সংরক্ষণে কাজ করা সামাজিক সংগঠন তরী বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। নাটাই উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হুসেন বলেন, “বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় তরী বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসন
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, সংগঠনটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।” অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য খায়রুজ্জামান ইমরান ও নাজমুল খান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুবাইদুর রহমান মেহেদী, সদস্য সচিব নোমান আহমেদ, সদস্য খোকন মিয়া, ওমর ফারুক হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা সম্ভব। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরী বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, চারা বিতরণ, নদী-জলাশয় সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আল মোবারক হুসেন, মাকসুদা বেগম, মোল্লা আল আমিন, মোতাসিম বিল্লা, রোকসানা বেগম, তোহরা বেগম, মাহমুদা আক্তার শিবলী, মুর্শেদা বেগম, ইন্দ্রজিৎ রায়, মিজানুর রহমান, তন্দ্রা রানী দাস মনিকা, মো. আল আমিন, ওবায়দুল হক, আব্দুল্লাহ আল মামুন, গোলাম মুর্শেদ, শাকিল আহমেদ, সানজিদা আক্তার, জাহাঙ্গীর আলম ও কাজী আশরাফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।