কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১০:৪১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১০:৪৩:৪০ অপরাহ্ন
কুবি প্রতিনিধি :


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এছাড়াও তিনি আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।



এতে আরও বলা হয়, কোষাধ্যক্ষ হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। কোষাধ্যক্ষ হিসেবে তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]