রাহাদ সুমন বরিশাল ব্যুরো :
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে স্কুলের সামনে সোমবার সকালে মানববন্ধন করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামের আলিম হাওলাদারের মেয়ে সুমি আক্তার মীমের (২২) সাথে পারিবারিকভাবে বিবাহ হয় ডাসার থানার আজালিয়া গ্রামের আজিজ আকনের ছেলে ফরহাদ আকনের (৩৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সুমি আক্তার মীমকে মারধর করে তার শশুর, শাশুড়ি ও দেবর। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আমলী আদালতে সি.আর মামলা নং১৩০/২০২৪ রয়েছে। মামলার পর থেকে সুমি পিতার বাড়ি থাকতো। গত ১৭ জুলাই স্থানীয়দের সহযোগিতায় সুমি আক্তার মীমকে শশুর বাড়ি নিয়ে যায়। এরপর গত ২১ জুলাই বিকেলে সুমির বাবার বাড়ি খবর আসে সুমি অসুস্থ, তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরবর্তীতে সুমির বাবার পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে সুমির লাশ দেখতে পায়। মৃত সুমির বাবা আলিম হাওলাদার বলেন, আমরা খবর পেয়ে হাসপাতসলে গিয়ে সুমির লাশ দেখতে পাই। এসময় লাশের পাশে কাউকে পাওয়া যায়নি। সুমির শাশুরি ছালেহা বেগমসহ সকলে মিলে সুমির ১৬ মাসের বাচ্চাকে নিয়ে হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমার মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ ও ফুলা দেখা যায়। সহপাঠী মিম আক্তার, জোসনা আক্তার ও উম্মে লামিয়া বলেন, নিহত সুমি আক্তার মীম ভাল্লুকশী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলো।
সে আমাদের সহপাঠী ছিলো তাই তার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে স্কুলের সামনে মানববন্ধন করেছি। তারা আরও বলেন, এই খুনের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি করছি। ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহামুদ জানিয়েছেন, সুমি আক্তার মীমের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ২৭-০৭-২০২৬ইং