হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
'জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ আইনজীবী গঠনের প্রত্যয়ে' বান্দরবান জেলা আইনজীবী সমিতির বই প্রকল্প ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭শে জুলাই ) সকাল সাড়ে দশটায় বান্দরবান ম্যাজিস্ট্রেট কোর্ট বার মিলনায়তনে বান্দরবান জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল কালাম।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট বাসিং থোয়াই মার্মা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু জাফরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে উদ্বোধক মোহাম্মদ আবুল কালাম বলেন, জ্ঞান বিকাশে বই পড়া ও চর্চার বিকল্প নেই। তাই 'জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ আইনজীবী গঠনের প্রত্যয়ে' স্লোগানকে সামনে রেখে বই প্রকল্প ২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।