ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস পার্টনার হলো ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া"

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১১:২৯:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১১:৩১:৩২ পূর্বাহ্ন
" ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি



ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস অংশীদারত্ব কর্মসূচির স্বীকৃতি অর্জন করেছে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ইউওবি)। এ উপলক্ষে ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষায় নতুন উদ্যোগ তুলে ধরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ইউওবি ভাষা ও দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস অংশীদারত্ব কর্মসূচির সদস্যপদ লাভ করেছে। এর ফলে আইইএলটিএস প্রস্তুতি কোর্সের পাশাপাশি জাপানি, স্প্যানিশ ও চীনা ভাষা শিক্ষা, জীবনবৃত্তান্ত (সিভি) প্রণয়ন এবং কম্পিউটার দক্ষতা উন্নয়ন কোর্স পরিচালনা করা হবে।



বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, আগামী ২৭ ও ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘ভর্তি মেলা–২০২৬’। মেলায় ইংরেজি (স্নাতক ও স্নাতকোত্তর), সমাজবিজ্ঞান (স্নাতক ও স্নাতকোত্তর), ব্যবসায় প্রশাসন (বিবিএ), ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই), আইন (এলএলবি) এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা বিভাগে ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়, আকর্ষণীয় উপহার, ভাষা শিক্ষা গ্রহণের সুযোগ এবং বিষয় ও পেশা নির্বাচনসংক্রান্ত বিশেষ পরামর্শ প্রদান করা হবে।


এছাড়া ২৭ জুলাই ফল উৎসব এবং ২৮ জুলাই বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজন ভর্তি মেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউওবি ভাষা ও দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক নিয়াজ মোহাম্মদ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ। এ সময় ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস অংশীদারত্ব এবং নতুন শিক্ষা উদ্যোগ আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]