মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শিক্ষিত বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসিক ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে| গতকাল রোববার সকাল ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় উপজেলার এলুয়াড়ি ইউনিয়ন পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি)| যা আগামী ১৮ আগষ্ট পর্যন্ত চলবে| প্রশিক্ষণে সীমান্ত এলাকায় বসবাসরত ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন|
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলামসহ প্রশিক্ষকগণ| ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত বেসামরিক শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে|
আজকের যুবকরা আগামীদিনের ভবিষ্যত| তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান ˆতরী করতে পারবেন| এতে করে আত্মনির্ভরশীল হতে পারবেন|