বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৫৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৫৮:০৬ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:


বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক জাহাঙ্গীর হোসেনের (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ( ২৬ জুলাই) সকাল ১১টার দিকে তিনি স্কুলের দ্বিতল ভবনের ওপর নির্মাণাধীন একটি কক্ষের (তৃতীয় তলা) কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি সেখান থেকে দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। নিহত জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর উপজেলার ভারুকাঠি গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে।


তার এ মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের কান্না য় পরিবেশ ভারী হয়ে ওঠে। বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে পুলিশ পৌঁছানোর আগেই তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাহাদ সুমন,বানারীপাড়া তারিখঃ২৬-০৭-২০২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]