নেত্রকোণা গলাকাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৩:০০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৩:০০:২২ অপরাহ্ন
মাজহারুল ইসলাম উজ্জ্বল স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা সদর উপজেলায় নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। রোববার (২৬ জুলাই) ভোরে উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহফুল মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি টর্চের আলো জ্বালিয়ে ঘরে প্রবেশ করলে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ ও সিআইডি (ক্রাইম টিম) যৌথভাবে কাজ করছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা ০১৭১৬৪২৫৪৩৫ ২৬-০৭-২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]