নিজস্ব প্রতিবেদক
যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকা হতে দূর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সাহাদোত হোসেনকে বিদেশি পিস্তল সহ গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
। এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ই জুলাই ২০২৬ ইং তারিখ, রাত ২০.৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর চোপদার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন *১। সাহাদোত হোসেন (৫০),* পিতা: সাজাহান, সাং: শংকরপুর চোপদার পাড়া, থানা: কোতয়ালি মডেল, জেলা: যশোর।
অভিযানকালে ধৃত আসামি সাহাদোত হোসেন বসত ঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে *ক) একটি বিদেশি পিস্তল খ) একটি খালি ম্যাগাজিন* উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে যশোর জেলার কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।