স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণা জেলা বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতিতে পরিচিত ও পরীক্ষিত মুখ ফকরুল হাসান শিবলী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই সংগঠক দীর্ঘদিন ধরে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। হামলা, মামলা, গ্রেপ্তার ও নানা দমন-পীড়নের মধ্যেও তিনি কখনো রাজপথ ছাড়েননি; বরং দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও নেতৃত্ব দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন। আসন্ন নেত্রকোণা জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় এখন অন্যতম নাম ফকরুল হাসান শিবলী।
জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের একটি বড় অংশ তাকে একজন ত্যাগী, সাহসী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতা হিসেবে মূল্যায়ন করছেন। রাজনীতিতে তার পথচলা শুরু হয় নেত্রকোণা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে। পরবর্তীতে তিনি জেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হন এবং সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে নিজেকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনকালে তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, কমিটি গঠন এবং দলীয় আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বর্তমানে নেত্রকোণা জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও ফকরুল হাসান শিবলী কখনো দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েও তিনি রাজপথে সক্রিয় থেকেছেন এবং বিপদে-আপদে নেতাকর্মীদের আইনি, সাংগঠনিক ও নৈতিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফলে তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি আস্থা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তার অগ্রাধিকার থাকবে-জেলার সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভেদ ভুলে ঐক্য প্রতিষ্ঠা করা, একটি শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল যুবদল গড়ে তোলা, তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূল পর্যায়ে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা।
রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই মনে করেন, ফকরুল হাসান শিবলীর মতো ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের সাহসী নেতা নেত্রকোণা জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে সংগঠন আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল হয়ে উঠবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা