দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণ শুরু

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৫৬:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৫৬:৫৬ পূর্বাহ্ন
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৪০ জন ক্যাম্পাস সাংবাদিক অংশ নিচ্ছেন। শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। তিনি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জি. এম. মোস্তাফিজুল আলম। প্রশিক্ষণে মাল্টিমিডিয়া রিপোর্টিং, এআইভিত্তিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। তিন দিনব্যাপী এ কর্মশালা আগামী সোমবার শেষ হবে। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করছে। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রশিক্ষণের বিষয়বস্তু সময়োপযোগী এবং বর্তমান সাংবাদিকতার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার নিশ্চিত করে গুজবের ঊর্ধ্বে উঠে সংবাদের পেছনের সত্য উদঘাটন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকতায় নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতার বিচ্যুতি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে, তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। Please see the attachments.. Thank

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]