পৃথক অভিযানে ব্যবসায়ীকে অপহরণপূর্বক মুক্তিপণ আদায় করা আটককারী চক্রের ০২ জন সদস্য’কে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৬:১২:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৬:১৫:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


পৃথক অভিযানে ব্যবসায়ীকে অপহরণপূর্বক মুক্তিপণ আদায় করা আটককারী চক্রের ০২ জন সদস্য’কে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ‘বাংলাদেশ আমার অহংকার”-এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশব্যাপী অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে র‌্যাব জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে| একইসাথে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চাঞ্চল্যকর মামলার দ্রুত উদঘাটন করে আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব প্রশংসনীয় অবদান রেখে চলেছে|


ভুক্তভোগী মোঃ ফারুক হোসেনকে একজন পাথর ও বালুর ব্যবসায়ী| গত ০২/০৩/২০২৬ তারিখে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে আসামিরা তাকে প্রজেক্ট দেখানোর কথা বলে প্রতারণার মাধ্যমে শনির আখড়ায় একটি বাসায় নিয়ে যায়| সেখানে তাকে অবৈধভাবে আটক রেখে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং সঙ্গে থাকা নগদ ১,৮৯,০০০/- টাকা নিয়ে যায়| পরে তাকে অন্যত্র নিয়ে পুনরায় ইট, পাইপ ও অন্যান্য বস্তু দিয়ে গুরুতর জখম করা হয়| আসামিরা প্রাণনাশের ভয় দেখিয়ে ভিকটিমের পরিবারের কাছ থেকে বিকাশ ও নগদে মোট ১,০০,০০০/- টাকা আদায় করে|


পরবর্তীতে ভিকটিমকে হত্যার হুমকি দিয়ে দাউদকান্দিতে ফেলে রেখে যায়| এ ঘটনায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলা নং-৬২, তারিখ: ১৬/০৩/২০২৬, ধারা- ৩২৩/৩২৪/৩৬৫/৩৮৫/৩৮৬/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু হয়| মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন| এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২৩/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি শাপলা চত্বর এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি জাবেদ হোসেন (৩১), পিতা- মনির হোসেন মোল্লা, সাং- নতুন মহল্লা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং একই তারিখ রাত অনুমান ২৩.৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্ন এলাকা হইতে পৃথক অভিযানে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী আরমান সরকার রনি (৩০), পিতা- আ: আউয়াল, সাং- বাগানবাড়ি, শনির আখড়া, থানা- যাত্রাবাড়ী, ঢাকা’দ্বয়কে গ্রেফতার করা হয়|


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| *তপন সরকার* *সিনিয়র সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া)

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]