মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি আব্দুল মান্নান

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১২:২৪:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১২:২৬:৫৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি



বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান শনিবার (২৫ জুলাই) বিকেলে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরহুম হাবিবুর রহমান এবং বিএনপি নেতা মরহুম জামাল উদ্দিন কালো মাস্টারের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল মান্নান বলেন, ‘বিএনপি সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। খুব শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রমও শুরু হবে। কৃষকদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের ভোগান্তি কমাতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’


সংসদ সদস্য বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন বলেই আমি আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারছি। আপনাদের যেকোনো সমস্যা বা প্রয়োজনে আমার দরজা সব সময় খোলা থাকবে।’ নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক-২ দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমান উল্লাহ ও মহিউদ্দিন আহমেদ মহিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বখতিয়ার খান মহসিন,


সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পল্টু, প্রবাসী বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নাটঘর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি শরাফত আলী ও সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আলোচনা সভা শেষে প্রয়াত দুই বিএনপি নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]