র‍্যাগিংয়ে অভিযুক্ত সহ-সভাপতিকে বহিষ্কার করল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১২:১২:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১২:১৫:১৬ পূর্বাহ্ন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলে এক শিক্ষার্থীকে র‍্যাগিং ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগের পর অভিযুক্ত সহ-সভাপতি নোশীন মাইশাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা।


বৃহস্পতিবার (২৪ জুলাই) সংগঠনের প্যাডে দপ্তর সম্পাদক মোঃ মেহেদী বিন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ''সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নোশীন মাইশাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সকল নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।''


এর আগে, গতকাল (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলে ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়াকে র‍্যাগিং ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি নোশীন মাইশার বিরুদ্ধে।


এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা অভিযুক্ত নেত্রীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত এখনো চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]