স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ পারুল ও আরিফ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে কেন্দুয়া পৌরশহরের চন্দ্রগাতি ও আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারির পর পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কেন্দুয়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।