মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে পৌরসভার হরিপুর সুফিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ২৪জুলাই শুক্রবার বিকেলে প্রায় ১৫০জন শিক্ষার্থীদের মাঝে তিন খাতা, একটি কলম এবং একটি স্কেল উপহার দেন কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নেতৃবৃন্দ।
সমিতির উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আঃ হান্নান মাষ্টার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যাপক মনির হোসেন। প্রধান অতিথি কুমিল্লা জেলা শাখার সভাপতি এড. মোঃ আক্তার হোসেন নাঈম বক্তব্যে বলেন আমরা জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে শিক্ষা উপকরণসহ নানান কর্মসূচী হাতে নিয়েছি। শিক্ষার্থীদের যে কোন সমস্যা আমাদের অবগত করবেন, ইনশাআল্লাহ সাধ্যমত চেষ্টা করব। বুড়িচং উপজেলা শাখার সদস্য সচিব আকরামুল হক লিটন বলেন আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, সকলকে ধন্যবাদ। যথাক্রমে আরো উপস্থিত ছিলেন
তাজুল ইসলাম মাষ্টার, রমিজ উদ্দিন মাষ্টার, সংগঠনের আহবায়ক আজমির হোসেন, মাদ্রাসার সুপার জাকারিয়া খান সৌরভসহ হরিপুর সুফিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তবে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ সামগ্রী পেয়ে আনন্দিত।