রাজশাহীতে বিশেষ অভিযানের পঞ্চম দিনে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৯:৪১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:২০:৪৭ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী জেলায় চলমান সাত দিনব্যাপী বিশেষ অভিযানের পঞ্চম দিনে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) জেলার আটটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের নির্দেশনায় এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে শুক্রবার জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে।


এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে চারজনকে এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে আটক করা হয়। সব মিলিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।


এছাড়া পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]