বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৯:০৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৯:১২:৫৭ অপরাহ্ন
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোগডোমা গ্রামের সরকারপাড়া এলাকার বাসিন্দা অশোক সরকারের ছেলে বিষ্ণু সরকার এর বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে বীরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।


আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে জানা গেছে, একটি চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় (এনআই অ্যাক্টের ১৩৮ ধারা) বিষ্ণু সরকারকে দোষী সাব্যস্ত করা হয়। মামলার রায়ে তাকে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। রায় কার্যকর করার লক্ষ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তারে বীরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী বিষ্ণু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের আদেশ বাস্তবায়নে পুলিশ সর্বদা আন্তরিক। পরোয়ানাভুক্ত ও পলাতক আসামীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]