গলাচিপা প্রেসক্লাবের সাবেক সম্পাদক রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৭:২৬:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৭:৩০:৪২ অপরাহ্ন
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে আহবায়ক সাজ্জাদ আহমেদ মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান মাহবুবের সঞ্চালনায় স্মরণ সভায় মুশফিকুর রহমানের স্মৃতিচারণ করা হয়। স্মরণ সভার শুরুতেই রিচার্ডের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে প্রয়াত রিচার্ডের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।


অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য দৈনিক ডেসটিনি প্রতিনিধি মাসুদুর রহমান, দৈনিক জনতা প্রতিনিধি রাকিবুল হাসান রুসেল, দৈনিক সমাচার প্রতিনিধি সঞ্জীব কুমার সাহা, সিনিয়র সদস্য কালের কণ্ঠ প্রতিনিধি সাইমুন রহমান এলিট, যায়যায়দিন প্রতিনিধি মো. রিয়াদ হোসাইন, আমাদের সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি আবু হেনা সোয়েব আশীষ, যুগান্তর দক্ষিণ প্রতিনিধি সোহাগ রহমান প্রমুখ। এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনতাসীর মামুন, মাইটিভির প্রতিনিধি হাসান এলাহী, দৈনিক সন্ধ্যাবাণীর প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল, বিজয় টিভির প্রতিনিধি আহসান উদ্দিন জিকো, দৈনিক জনবানীর প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদার, এশিয়ান টিভির প্রতিনিধি জসিম উদ্দিন, চ্যানেল এস টিভির প্রতিনিধি মো. উজ্জ্বল মিয়া, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি জহিরুল ইসলাম চয়ন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জসিম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি মাজহারুল ইসলাম মলি, ইত্তেফাক প্রতিনিধি মৃদুল দত্ত, নাগরিক টিভির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম।


অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওয়াবদা কলনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ। সভায় গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের দীর্ঘ দিনের সাংবাদিকতায় অবদান ও সাংগঠনিক অবদান তুলে ধরা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]