রবিবার কেন্দুয়ার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিচ্ছেন সানজিদা চৌধুরী

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৫:০৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৫:১০:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:


নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আগামীকাল রোববার (২৬ জুলাই) দায়িত্ব গ্রহণ করবেন সানজিদা চৌধুরী। তিনি এর আগে রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা, সেবামুখী মনোভাব এবং মাঠপর্যায়ের কার্যক্রমে অভিজ্ঞতার জন্য তিনি পরিচিত। কর্মজীবনের শুরুতে সানজিদা চৌধুরী সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।


বারহাট্টায় দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রমে তিনি প্রশংসিত হন। জনপ্রশাসনের ধারাবাহিকতায় কেন্দুয়া উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবার মানোন্নয়নে নতুন ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীকে কেন্দুয়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে উপজেলার উন্নয়ন, সুশাসন, স্বচ্ছ প্রশাসন এবং জনবান্ধব সেবার কার্যক্রম আরও গতিশীল হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]