রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় উত্তরা প্রতিদিনের এক যুগ পূর্তি উদযাপন

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৪:১২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৪:২৪:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



স্থানীয় সংবাদমাধ্যম উত্তরা প্রতিদিনের এক যুগ পূর্তি ও ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সম্পাদক এনায়েত করিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। শনিবার (২৫ জুলাই) বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্পাদক এনায়েত করিমকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বক্তব্যে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদা বলেন, উত্তরা প্রতিদিন দীর্ঘ ১২ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থের বিষয় তুলে ধরা এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি ন্যায়, সত্য ও মানুষের অধিকারের পক্ষে থেকে আরও শক্তিশালী ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, সম্পাদক এনায়েত করিম একজন দক্ষ সংবাদ-সংগঠক ও অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি শুধু একটি সংবাদপত্র পরিচালনাই করেননি, অসংখ্য তরুণ সাংবাদিককে অনুপ্রাণিত করেছেন, তাদের দক্ষতা বিকাশে দিকনির্দেশনা দিয়েছেন এবং অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। সাংবাদিকতা অঙ্গনে তাঁর এই অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহীম আলী বলেন, উত্তরা প্রতিদিনের এক যুগ পূর্তি শুধু একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার এক গৌরবময় পথচলার মাইলফলক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় সাফল্য, আর উত্তরা প্রতিদিন সেই সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে প্রতিনিয়ত।

সভাপতির বক্তব্যে উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম বলেন, দীর্ঘ ১২ বছরের পথচলায় উত্তরা প্রতিদিন পাঠক, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা পেয়েছে। এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে উত্তরা প্রতিদিন তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। উত্তরা প্রতিদিনের বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা ড. মো. কেরামত আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, গণমাধ্যমকর্মী এবং উত্তরা প্রতিদিনের বিভিন্ন জেলা ও মহানগর প্রতিনিধি। অনুষ্ঠান শেষে উত্তরা প্রতিদিনের প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।


সম্মেলনে পত্রিকার সাংগঠনিক কার্যক্রম, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।


আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় উত্তরা প্রতিদিনের এক যুগ পূর্তি ও ১৩তম বর্ষে পদার্পণের অনুষ্ঠান। বক্তারা আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও পত্রিকাটি স্বাধীন, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতার ধারা অক্ষুণ্ন রেখে গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করব

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]