সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক কাজল খানের ওপর হামলায় দোষীদের শাস্তির দাবীতে হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক প্রেসক্লাবের মানববন্ধন।।

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৫২:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন
আলী হেসেন হবিগঞ্জ প্রতিনিধি:



আন্তর্জাতিক প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম কাজল খান-এর ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আন্তর্জাতিক প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলার ১নং আসামি নয়ন, আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীসহ এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, সকল আসামি দের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।



মানববন্ধন শেষে আন্তর্জাতিক প্রেসক্লাব হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় যেন কোনো ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে না হয় এবং তারা যেন নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। জবাবে পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে প্রশাসন সর্বদা সহযোগিতা করবে।




পাশাপাশি তারা সাংবাদিকদের তথ্য-প্রমাণের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। আন্তর্জাতিক প্রেসক্লাব হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক শাহ মনসুর আলী-এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মোঃ জমির আলী, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন তরফদার, সহ-সভাপতি সাংবাদিক শেখ ইফতেখার আহাদ নাঈম, সাংবাদিক সৈয়দ কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ জিয়াউল হক মিশু, সহ-অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ হুমায়ূন রশিদ জাবেদ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ রিপন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আখতারুজ্জামান নূরাজ, সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আলী হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক সাংবাদিক রামকৃষ্ণ তালুকদার, সম্মানিত সিনিয়র সদস্য সাংবাদিক মাহাতাবুল আলম সবুজ, সাংবাদিক মোঃ নিয়ামুল করিম, শেখ সেলিমসহ আন্তর্জাতিক প্রেসক্লাব হবিগঞ্জ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]