অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শিশু সুমাইয়ার মৃত্যু

আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৯:৫৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১০:০০:০৪ অপরাহ্ন
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


গলাচিপায় অটোরিকশায় গলায় ওড়না পেচিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের চান্দের হাটখোলা এলাকায়। আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগেই মৃত্যু হয়েছে বলে দাবি করেন পরিবারের লোকজন।


থানার পুলিশ বিকেলে ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো ইমতিয়াজ আহমেদ। উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শামিম মোল্লা ও আফরোজা বেগম দম্পতির মেয়ে সুমাইয়া। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে অটোরিকশায় করে মায়ের নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল। গাড়িটি গজালিয়া ইউনিয়নের চান্দের হাটখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ সুমাইয়া (১০) এর নিজের ওড়না অটোরিকশার চাকায় পেচিয়ে যায়।


এসময় সুমাইয়ার চিৎকারে গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য পাশের ইউনিয়ন আমখোলা নেওয়ার আগেই তার মৃত্যু হয়। শিশু সুমাইয়ার লাশ বর্তমানে তার নিজ বাড়ি কলাগাছিয়ায় আছে। কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আল হেলাল সিকদার ঘটনাস্থলে গিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]