মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কমিটির অনুমোদন দেওয়া হয়। সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সালাম ধনু মৃধার মেজ ছেলে রুমান মৃধাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। নবগঠিত এ পরিচালনা কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নবনির্বাচিত সভাপতি রুমান মৃধা বলেন,এ দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানের। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।” এলাকাবাসী ও অভিভাবকদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি তার সুনাম, ঐতিহ্য ও শিক্ষার মান আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত সভাপতি রুমান মৃধাসহ পরিচালনা কমিটির সকল সদস্যকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয় জিনারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আমিনুল হক মাখন মৃধা বলেন, উত্তর চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি রুমান মৃধা একজন তরুণ, শিক্ষানুরাগী ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন কমিটির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।