কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৬:৪৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৬:৫২:৩২ অপরাহ্ন
মাজহারুল ইসলাম উজ্জ্বল, নেত্রকোণা প্রতিনিধি:


নেত্রকোণার কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম হিলালী।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বর্তমান বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে ইংরেজি শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও প্রযুক্তি শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যেই রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত পড়াশোনার প্রতি নজরদারি এবং সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার আহ্বান জানান।


নেত্রকোণা বিশ্ববিদ্যালয় এর ইংরেজী বিভাগের প্রভাষক ছহীহ শাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহ, ময়মনসিংহ ব্রিটিশ একাডেমীর পরিচালক সামিউল আলম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ (খোকন), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার এবং নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও গণমাধ্যমকর্মীরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানা যায়, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সম্পৃক্ততা জোরদার এবং শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]