পঞ্চগড়ে ৫৬ ব্যাটালিয়ান বিজিবির জালে মাদক ব্যবসায়ী আটক ১

আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৪:৫৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৪:৫৭:০৯ অপরাহ্ন
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়।


পঞ্চগড়ে ৫৬ ব্যাটালিয়ান নীলফামারী বিজিবি অভিযানে আটক ১ মাদক ব্যবসায়ী 'পঞ্চগড সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি গ্রামীণফোন সিমও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর শিংরোড় বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। টহলদলের নেতৃত্ব দেন সুবেদার মো. জাহানুর ইসলাম। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৭৬৫ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড়ের নতুন রত্নীবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়।



তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ডাকঘর এলাকার কামারপাড়া গ্রামের আসমূল ইসলামের ছেলে। আটক ব্যক্তির কাছ থেকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং তিনটি গ্রামীণফোনের সিম কার্ড জব্দ করা হয়েছে।


জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা। বিজিবি জানায়, আটক আসামিকে জব্দকৃত আলামতসহ পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]