গনভোট রায় ও জুলাই আন্দোলন নিয়ে তামাশা করলে এ সরকারকে হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে।

আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৯:৩১:৪০ পূর্বাহ্ন
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর


বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির সংসদ সদস্য এটিএম আজহার ইসলাম চীন ফিলিপাইন ১০ দিনের সফর শেষে সাংবাদিক সঙ্গে চা চক্রে অনুষ্ঠানের আয়োজন করেন।এতে এটিএম আজহারুল ইসলাম বলেন,সরকার গনভোট রায় নিয়ে তামাশা শুরু করে দিয়েছেন।গনভোট ও জুলাই আন্দোলন নিয়ে কোন গড়িমসি করলে এ সরকারকে হাসিনার মত দেশ ছেড়ে পালাতে হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই ) বিকেলে নিজ বাসভবনে সাংবাদিক সঙ্গে আলোচনা অনুষ্ঠানে এ বক্তব্য দেন।তিনি বলেন,রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে আমি অনেক আগেই সাংসদে আলোচনা মাধ্যমে সরাতে বলেছিলাম।কিন্তু সরকার শোনেননি। তিনি দেশের বিরুদ্ধে বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মী সঙ্গে গোপন আলোচনা করে দেশকে অস্বীশীলতা করার ষড়যন্ত্র করছিলেন।।তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় দাবি জানান।


তিনি বলেন, সরকার গনভোট রায় বাস্তবায়ন করতে অঙ্গীকার করেছিল এখন জনগনের সঙ্গে তামাশা শুরু করে দিয়েছেন।আমরা সংসদে এবিষয়ে উত্থাপন করব আর যদি সেখানে না হয় তাহলে দেশের মানুষ কে সঙ্গে নিয়ে রাজপথে এর ফয়সালা করবো।জামায়াতে ইসলামী কোন নেতাকর্মী আমার এলাকায় যদি অপকর্মে জড়ায় প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং এবিষয়ে জনগণের কাছে ক্ষমা চাইবো আমরা।


তিনি আরো বলেন, বদরগঞ্জে মেলার নামে জুয়া লটারী বন্ধের জন্য আমি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি আমাকে আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এছাড়াও সেনাবাহিনীর শীর্ষ কর্মকতার সঙ্গে এবিষয়ে আলোচনা হয়েছে। তারা বলেছেন,আমরা মেলার অনুমতি দিয়েছি জুয়া লটারী কোন অনুমতি দেয়নি।সুস্থ ধারার সংস্কৃতির জন্য আয়োজক দের বলা হয়েছে। তারপর বিষয় টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, দেশে মাদক ও চাঁদাবাজির বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। সরকার চাইলে মাদক নিয়ন্ত্রণ করতে পারে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা কামরুজ্জামান কবির।


সেক্রেটারি মাওলানা মেনহাজুল ইসলাম, নায়েবে আমীর শাহ মো. রোস্তম আলী,, পৌর আমীর মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণের ফেডারেশন নেতা সিরাজুল ইসলাম । বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]