কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে উপজেলা সদরের দক্ষিণ বাজারে আপন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) দিবাগত গভীর রাতে বাজারের বাবুল কর্মকারের স্বর্ণের দোকানের পেছনের দেয়াল ভেঙে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করে। দোকানের মালিক বাবুল কর্মকার জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের পেছনের দেয়াল ভাঙা। পরে হিসাব করে দেখা যায়, দোকান থেকে নগদ ৩০ হাজার টাকা, প্রায় ৫ আনা স্বর্ণ এবং ৮০ ভরি রুপা চুরি হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ওসি মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, "ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে রাতের পাহারা আরও জোরদার করতে হবে। প্রতিটি দোকান ও মার্কেটের সামনে পর্যাপ্ত বৈদ্যুতিক আলো জ্বালিয়ে রাখার অনুরোধ করছি। কাউখালী থানা পুলিশের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে। এদিকে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, "আমি এর আগেও পুলিশ প্রশাসনকে বলেছিলাম, দক্ষিণ বাজারে রাতের পাহারা যথেষ্ট নয়। এ এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে এবং মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা রয়েছে। ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুই সমিতির পৃথক সভা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
তিনি আরও অভিযোগ করেন, "দক্ষিণ বাজারের ভেতরে কিছু চোর ও মাদক ব্যবসায়ীর বসবাস রয়েছে, তারাই বিভিন্ন অপরাধের মূল হোতা। কিছুদিন আগে দিনের বেলায় দক্ষিণ বাজারে সোহাগ তালুকদারের দোকান থেকে টাকা চুরির ঘটনায় নাম উল্লেখ করে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চুরির ঘটনায় দক্ষিণ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং বাজারে নিয়মিত পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।