ইবি প্রতিনিধি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি রুখসানা খাতুন ইতি, ইবি শাখার সভাপতি মো. রুহুল আমিন, সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। ইবি শাখার সভাপতি মো. রুহুল আমিন তার বক্তব্যে বলেন, "সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়"–এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গত সাত বছর ধরে সমাজের বিভিন্ন অসঙ্গতি, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলভাবে পত্রিকার পাতায় তুলে ধরে আসছে। তরুণদের চিন্তা, যুক্তি ও সৃজনশীল লেখনীর বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সকল প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্যনিষ্ঠ ও মানবকল্যাণমুখী লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে সংগঠনের এই পথচলা আরও সমৃদ্ধ হোক।
উল্লেখ্য, ২০১৮ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শাখা কমিটির মাধ্যমে তরুণ লেখকদের লেখালেখির দক্ষতা বিকাশে কাজ করে আসছে। সংগঠনটি নিয়মিত কর্মশালা, আলোচনা সভা ও লেখালেখি প্রতিযোগিতার আয়োজন করে থাকে।