ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন॥

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৮:৫২:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি


আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে ক্যাশবিহীন লেনদেনের যুগে| কিউআর কোড এর মাধ্যমে ক্যাশবিহীন ঝামেলা মুক্ত লেনদেন এর লক্ষ্যে পূবালী ব্যাংক ফুলবাড়ী পিএলসি শাখা ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন করেছে| গতকাল বুধবার ফুলবাড়ী পূবালী ব্যাংক চত্বরে এই আয়োজন করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ফুলবাড়ী পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ|


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক বিরামপুর পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন সরকার| অনুষ্ঠানে আয়োজকরা জানান বর্তমান আধুনিক বিশ্বে ক্যাশলেস লেনদেন একটি আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা,কিউআর কোর্ডের মাধ্যমে যে কোন লেনদেন করা যাবে| অনুষ্ঠানের বক্তারা ক্যাশলেস লেনদেনের প্রতি গ্রাহকদের উৎসাহ প্রদান করেন এবং এর বিবিধ সুবিধা তুলে ধরেন|


এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত পূবালী ব্যাংক এর গ্রাহক বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পূবালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন| উদ্বোধনী অনুষ্ঠান শেষ পূবালী ব্যাংক চত্বর থেকে একটি একটি র‌্যালি বের হয়,র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী ব্যাংক চত্বরে এসে শেষ হয়|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]