স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল এবং সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন। বক্তারা বলেন, ইউএনও মোহাম্মদ রিফাতুল ইসলাম দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে কেন্দুয়ার মানুষের আস্থা অর্জন করেছেন।
উন্নয়ন কর্মকাণ্ড, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণে তাঁর আন্তরিক ভূমিকার কথা উল্লেখ করে তাঁরা বলেন, একজন দক্ষ, মানবিক ও কর্মঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘদিন কেন্দুয়ার মানুষের স্মৃতিতে থাকবেন। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিদায়ী বক্তব্যে ইউএনও মোহাম্মদ রিফাতুল ইসলাম বলেন, কেন্দুয়ার মানুষের যে আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও সম্মান পেয়েছি, তা আমার কর্মজীবনের অন্যতম প্রাপ্তি। এখানে দায়িত্ব পালনকালে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি।
কেন্দুয়ার মানুষের ভালোবাসা আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব। ভবিষ্যতেও এ উন্নয়ন ও মানুষের কল্যাণ কামনা করি। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও মোহাম্মদ রিফাতুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা