দুর্গাপুরে সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৭:২১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৭:২৪:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২ টায় বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, বুম বাংলাদেশের ফ্যাক্টচেকার ও এ আই বিশেষজ্ঞ আলী আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের পেশাদারিত্ব, আত্মসম্মান ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, জনপ্রতিনিধিদের ভুল-ত্রুটিও গঠনমূলকভাবে তুলে ধরা। কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]