বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৭:০৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৭:১২:৩৮ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :


মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোহনা টেলিভিশনের বরিশালের স্পেশাল করেসপন্ডেন্ট (বিশেষ প্রতিবেদক), দৈনিক বাংলা ও বার্তা ২৪ এর বরিশালের ব্যুরো প্রধান পেশাদার সাংবাদিক এসএলটি তুহিন। বর্তমান তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বুধবার (২২ জুলাই) দুপুরে গুরুতর আহত সাংবাদিক এসএলটি তুহিন জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালন শেষে মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে অফিস থেকে তিনি নগরীর বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বরিশাল নগরীর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয় অতিক্রমকালে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করেছেন।


আহত সাংবাদিক আরো জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন তার দুটি হাতই ভেঙে গেছে। অপরদিকে সাংবাদিক এসএলটি তুহিন সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে বরিশালের সাংবাদিকরা তার চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য শেবাচিম হাসপাতালে ছুঁটে গেছেন। সাংবাদিক নেতারা এসএলটি তুহিনের দ্রুত সুস্থতার জন্য সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]