চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ে নবম-দশম শ্রেণির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৬:২৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৬:৪০:২৩ অপরাহ্ন
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ) সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে এ প্রীতি ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,অভিভাবকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী। খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. সুজন। প্রধান শিক্ষক মো. জামাল হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মনোভাব গড়ে ওঠে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশেও সহায়ক। প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। সঞ্জীব কুমার সাহা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]