ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৪:১৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৪:১৪:৫৬ অপরাহ্ন
 

 

মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড়ে পুলিশের বিশেষ অভিযানে মোফাজ্জল হোসেন নামে এক ভুয়া সিআইডি অফিসারকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আটক ভুয়া সিআইডি কর্মকর্তা মোফাজ্জল হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর, পটুয়াপাড়া গ্রামের জহির দ্দিনের পুত্র।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ বলেন, ভুয়া সিআইডি অফিসার পরিচয়ে মোফাজ্জল হোসেন নামে এই ব্যাক্তি বেশ কিছুদিন যাবৎ শহরের বিভিন্ন মোড়ে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে আসছেন। আমরা খবর পেয়ে তার বিষয়ে তথ্য সংগ্রহ করে তাকে ভুয়া হিসাবে পাই। এরপর তাকে গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী ঢাকামোড় থেকে তাকে আটক করি। আটকের সময় তার কাছে একটি ওয়াকি টকি ও একটি মোবাইল ফোন পাই। ২২ জুলাই বুধবার সকাল ১১টায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]