মাদকের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ: এলাকাবাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১২:০৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১২:১৩:৫২ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ



নাটোরের বড়াইগ্রামে মাদকের বিরুদ্ধে কথা বলায় স্থানীয় এক মেম্বার পদপ্রার্থীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ী শাকিল কর্তৃক ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগে মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোনাইল ইউনিয়নের নাজিরপুর ৭নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী শাকিল বাদী হয়ে মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে এই মিথ্যা মামলা করেন। মামলায় মেম্বার পদপ্রার্থী খাদেমুল ইসলাম খাদেমকে পাঁচ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযুক্ত করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন।


তাদের মতে, এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মেম্বার পদপ্রার্থী খাদেমুল ইসলাম খাদেমকে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ও বক্তব্য দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাদের মধ্যে বক্তব্য রাখেন আইয়ুব আলী, যুবদল নেতা সামরুল, বুলবুল এবং জালাল মাস্টারসহ স্থানীয় বিশিষ্টজনেরা। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং নেপথ্যে থাকা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]