তৌহিদুল ইসলাম সরকার
গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন ও পরিকল্পনাকে আরও কার্যকর করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। এতে এলজিইডির কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, জিআইএস প্রযুক্তিনির্ভর সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ এবং সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ের বাস্তব চাহিদা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন এলাকার সড়ক নেটওয়ার্কের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।