শিক্ষার মান ও স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শনে আটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও

আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৯:৪৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৯:৪৯:০৪ অপরাহ্ন
সঞ্জীব কুমার সাহা,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক। সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ১০ মিনিট থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম সগীর।


পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সরকারের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সরবরাহ করা খাবারের মান, গুণগত মান ও গ্রহণযোগ্যতা সরেজমিনে মূল্যায়ন করেন। তিনি শিক্ষার্থীদের কাছ থেকে খাবার সম্পর্কে তাদের মতামত শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


পরিদর্শন শেষে ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং স্কুল ফিডিং কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সঞ্জীব কুমার সাহা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]