কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
২১ জুলাই ২০২৬পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬"-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সচিব, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় যুগ্ম আহ্বায়ক নাহিদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি শুধু গাছ লাগানো নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা জানান, এমন পরিবেশবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতেও কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এ ধরনের সামাজিক ও পরিবেশবিষয়ক কর্মসূচি অব্যাহত থাকবে।