ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৯:১৯:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৯:২২:৪৫ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা-পুলিশের পৃথক বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানা মোড়ের ‘কিং রেন্ট-এ কার’ দোকানের সামনের রাস্তা থেকে ১৮ পিস ইয়াবাসহ মো. কবির হোসেন ওরফে হবি (২৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ার জাকির মাস্টার বাড়ির মো. শাহ আলম হোসেনের ছেলে।


অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার। একই দিনে অপর দুই অভিযানে এক জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। তিনি শশীদল খালেক ডাক্তারের বাড়ির মৃত জরু মিয়ার ছেলে। অন্যদিকে, থানার এসআই মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে চুরি মামলার পলাতক আসামি মো. তুহিন আহম্মদকে (২৪) গ্রেফতার করা হয়েছে। তুহিন দক্ষিণ শশীদল এলাকার মৃত নেছার মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]