দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ক্যাপসুল জব্দসহ ০৩ জনকে গ্রেফতার

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:০০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:০৩:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ৩৩,৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস ক্যাপসুল জব্দসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


দিনাজপুর সদর এলাকার বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিস, দিনাজপুর শাখার গোডাউনে অভিযান পরিচালনা করে ৩৩,৭২৪ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ এবং কুরিয়ার সার্ভিসের ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২০ জুলাই, ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাত ০৩.৩০ ঘটিকার সময় দিনাজপুর সদর পৌরসভার সরদার পাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিস এর দিনাজপুর শাখার গোডাউনে অভিযান পরিচালনা করে। গোডাউন তল্লাশীকালে ৩৩,৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করা হয়।


এসময় এসব বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ সংরক্ষণ এবং পরিবহণ করার দায়ে ১। মোঃ শহীদুল ইসলাম (৪০), ২। মোঃ শাহিনুর হক (৪৫), এবং আহমেদ পার্সেল সার্ভিস, দিনাজপুর শাখার ম্যানেজার ৩। মোঃ আবুল কালাম (৩৫) দের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ কুরিয়ার সার্ভিসের আড়ালে অবৈধ এবং বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ পরিবহণ ও ক্রয়-বিক্রয় করে আসছেন। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এধরণের অবৈধ ঔষধের বিরুদ্ধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]