খালিয়াজুরীর হাওড়ে কারেন্ট জালবিরোধী অভিযান

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৬:৩১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৬:৩৬:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ও সদর ইউনিয়নের বিভিন্ন হাওড়ে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৫০০ মিটার অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (২০ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জব্দ করা জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান। এ সময় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন, উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিযানকালে হাওরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব জালের ব্যবহার মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। এতে হাওরের জীববৈচিত্র্য এবং মৎস্যসম্পদ দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়ে। ইউএনও মো. অলিদুজ্জামান বলেন, হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ জাল ব্যবহার করে কেউ যাতে মাছ আহরণ করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।


খালিয়াজুরী থানার ওসি মো. নাসিরউদ্দিন বলেন, মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। যারা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের উৎপাদন ও প্রজনন ব্যাহত করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা ০১৭১৬৪২৫৪৩৫ ২০-০৭-২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]