স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাঈম হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির মো. সাদেকুর রহমান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলারসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার সমাজে উদ্বেগজনক প্রভাব ফেলছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এছাড়া চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।