কয়রায় জমির আইল নষ্টে নিষেধ করায় স্বামী-স্ত্রীকে রড-দা দিয়ে কুপিয়ে জখম

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:০০:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


খুলনার কয়রা উপজেলায় জমির আইল ট্রাকটর দিয়ে নষ্ট করতে নিষেধ করায় স্বামী-স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তারা দুজনই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী সুতির অফিস গ্রামে। আহতরা হলেন একই গ্রামের মোজাম গাজী, পিতা মৃত বসির উদ্দীন গাজী এবং তার স্ত্রী মনজিলা বেগম। স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে মোজাম গাজী ও তার স্ত্রী নিজ জমিতে গিয়ে দেখেন ট্রাকটর দিয়ে জমির আইল কেটে নষ্ট করা হয়েছে।


এতে জমিতে পানি না থাকায় সেখানে ধান রোপণ করা যাবে না। এসময় তারা আইল নষ্ট না করার জন্য প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে একই গ্রামের ট্রাকটর দিয়ে চাষের ব্যবসা করা কালাম সরদার, পিতা কলিমউদ্দিন এবং তার ভাই সালাম সরদার, বোন তাসলিমা ও ছেলে বাবু মিলে মোজাম ও মনজিলার উপর হামলা চালায়। হামলাকারীরা রড ও দা দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে বলে অভিযোগ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


এ ঘটনায় বিচার দাবি করে ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে মোজাম গাজী এ মারামারির ঘটনা অস্বীকার করেন। কয়রা থানার ওসি বলেন, "অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]