আসন্ন ভারেল্লা উঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন জনসম্পৃক্ততা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আলোচনায় খোরশেদ আলম লাভলু

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৪৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৫০:৩৬ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে নির্বাচনী আবহ তৈরি হচ্ছে। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আলোচিত খোরশেদ আলম লাভলু। তিনি কংশনগর বাজার কমিটির সভাপতির দায়িত্ব রয়েছে। পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিতি অর্জন করেছেন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারেল্লা উঃ ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার গণসংযোগ ও মতবিনিময় সভা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৮নংভারেল্লা উঃ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে নিয়মিত উপস্থিত থেকে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন।


কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ এবং প্রবীণ নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। ফলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উদ্যোগ, ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষা সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।



চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে খোরশেদ আলম লাভলু বলেন,রাজনীতি আমার কাছে কোনো ব্যক্তিগত সুবিধা অর্জনের মাধ্যম নয়; এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব। দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষের ভালোবাসা, দোয়া এবং সমর্থন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে ভারেল্লা উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে কাজ করব তিনি আরও বলেন, "মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং সামাজিক অপরাধমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা হবে।" উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি জানান,ভারেল্লা উত্তর ইউনিয়নের কাঁচা রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা এবং দরিদ্র মানুষের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ভারেল্লা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।


স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেসব চেয়ারম্যান পদপ্রার্থী নিয়মিত জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের মধ্যে খোরশেদ আলম লাভলু। আগামী দিনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হলে ইউনিয়নের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে বলে সকলের ধারণা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]