নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক চালককে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০২:৪৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০২:৪৬:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক চালককে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা ও তাঁর দুই সন্তানসহ চারজন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মোঃ খোকন সাকিদার (৩৫) কে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।



দুর্ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতার খোকন সাকিদার বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে। মামলার এজাহার থেকে জানা যায় যে, গত ১২ জুলাই, ২০২৬ তারিখ দুপুর ০২.০০ টার দিকে নিহত প্রতিমা রানী রায় তার সন্তানদের নিয়ে ভ্যানে করে ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বগুড়া-ট-১১-২৪৭২ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের খাদে ভ্যানটি উল্টে যায়। স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানের যাত্রী প্রতিমা রানী রায় (২৮), তার পুত্র যাদব কৃষ্ণ (০৪), কন্যা পৃত্তশা (০৭) এবং ভ্যানচালক পরিমল চন্দ্র রায় (৩৮) কে মৃত ঘোষণা করেন। এদিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে আটকে থাকাবস্থায় ট্রাকের চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নৃশংস এই ঘটনার পর নিহত প্রতিমা রানী রায়ের স্বামী শ্রী প্রদীপ চন্দ্র রায় গত ১৬ জুলাই, ২০২৬ তারিখ নীলফামারীর ডোমার থানায় অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন ( মামলা নং-১২)। মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।


এরই ধারাবাহিকতায়, সিপিসি-২, র‍্যাব-১৩, নীলফামারী ক্যাম্প এবং সিপিএসসি, র‌্যাব-১২, বগুড়া এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ জুলাই, ২০২৬ তারিখ রাত ০৮.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী থানাধীন বালিয়াদিঘী চারমাথা এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামরী জেলার ডোমার থানার আলোচিত ট্রাকচাপায় হত্যা মামলার আসামি ট্রাকচালক মোঃ খোকন সাকিদার (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]