‘ স্টাফ রিপোর্টার "
সত্যের সন্ধানে, মানুষের পাশে"—এই অঙ্গীকারকে ধারণ করে দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম ৭১ বাংলা বার্তা সফলতার সঙ্গে অতিক্রম করেছে গৌরবময় ৬ বছর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার (১৮ জুলাই ২০২৬) ঢাকার শ্যামপুরের জুরাইন টাওয়ারের (২য় তলা) একটি চাইনিজ রেস্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭১ বাংলা বার্তার সম্পাদক ও প্রকাশক এস এম হৃদয় ইসলাম চুন্নু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. নজরুল ইসলাম ও মো. হালিম সিকদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাইন প্রেসক্লাবের সভাপতি মো. রাসেল কবির, ৭১ বাংলা বার্তার নির্বাহী সম্পাদক মো. আব্দুল আলীম, দৈনিক সকালের সমায় স্টাফ রিপোর্টার জাহিদুল আলম, ডেইলি প্রেজেন্ট টাইম সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর রবিন, সাহেল আহমেদ সোহেল, কবির শাহ, দেবাশীষ মজুমদারসহ গণমাধ্যম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্যে সম্পাদক ও প্রকাশক এস এম হৃদয় ইসলাম চুন্নু বলেন, "পাঠকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা তুলে ধরাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের পাশে থেকে ৭১ বাংলা বার্তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।" অনুষ্ঠিতে অতিথিরা ৭১ বাংলা বার্তার দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সংবাদমাধ্যমটির সফলতা কামনা করেন। ৬ বছরের এই গৌরবময় পথচলায় ৭১ বাংলা বার্তা পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও সহযোগীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।