বগুড়ার সান্তাহারে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা: লক্ষ্য ‘ক্যাশলেস সান্তাহার

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৯:৪৭:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৯:৫১:০৯ পূর্বাহ্ন
আদামদিঘী(বগুড়া)প্রতিনিধি :


লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারকে একটি ক্যাশলেস স্মার্ট টাউনে রূপান্তরের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, সান্তাহার শাখার উদ্যোগে শনিবার (১৮ জুলাই) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি, সান্তাহার শাখা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শাখা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পূবালী ব্যাংক পিএলসি, সান্তাহার শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান সিনিয়র প্রিন্সিপাল শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের অতিরিক্ত পরিচালক মো. আতিকুর রহমান, যুগ্ম পরিচালক মাহফিজুর রহমান এবং সহকারী পরিচালক রকি মিয়া।



সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ.এস.এম. রায়হান শামীম। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট আর্থিক ব্যবস্থার বিকল্প নেই। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে পারলে অর্থনীতি আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল হবে।সরকার ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। স্বাগত বক্তব্যে সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


অঞ্চল প্রধান এ.এস.এম. রায়হান শামীম বলেন, ‘ক্যাশলেস সান্তাহার’ বাস্তবায়নে পূবালী ব্যাংক নানা উদ্যোগ গ্রহণ করেছে। নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস ব্যবস্থার বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাঁদের বক্তব্যে ক্যাশলেস অর্থনীতির বিভিন্ন সুবিধা, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা এবং বাংলাদেশ ব্যাংকের নীতিগত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস সান্তাহার’ উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। মতবিনিময় পর্বে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। ব্যবসায়ী নেতা শ্রী রাকেশ কুমার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সফল বাস্তবায়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।


অনুষ্ঠানের শেষে পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে ক্যাশলেস লেনদেন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ডিজিটাল পেমেন্টের ব্যবহারিক প্রদর্শনের অংশ হিসেবে ক্যাশলেস পদ্ধতিতে বিভিন্ন পণ্যের লেনদেনও সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]