বদরগঞ্জে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার।

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১০:৩৯:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১০:৪১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রংপুরের বদরগঞ্জে রাধানগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের দিলালপুর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আকমল হোসেন (৫০), পিতা- মৃত গহর উল্লা নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া এক মরদেহ উদ্ধার। মৃত আকমল পাঁচ সন্তানের জনক ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায়, আকমল দীর্ঘ দিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন।অর্থ অভাবে ও পরিবারে খাবার জোগাতে হিমশিম খাচ্ছিলেন।


এজন তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনে হয়। স্হানীয় ইউপি সদস্য সেকেন্দার আলী জানান,আকমল নিরীহ মানুষ ছিলেন।তার সংসারে অভাব ছিল।


এছাড়াও জানতে পারছি। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল গেছে মরদেহ উদ্ধার জন্য। কিন্তু পরিবার ও স্হানীয় লোকজন নিয়ে যেতে বারন করছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]