চুরির ঘটনায় গণপিটুনিতে কেন্দুয়ায় যুবকের মৃত্যু

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৯:৪৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৯:৪৭:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়ায় চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে ইমন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের গামরুলি পুরানবাড়ি (দক্ষিণপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইমন ওই এলাকার মো. নূরুল ইসলামের ছেলে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত রাতে ওই এলাকার জনৈক লিটন ডাক্তারের বাড়িতে সিঁধ কেটে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়।

এ ঘটনায় স্থানীয়ভাবে চুরির সঙ্গে জড়িত সন্দেহে ইমনকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাজার এলাকা থেকে ধরে গণপিটুনি দিয়ে এলাকায় আনা হয়। পরে তাকে আবারো গণপিটুনি দেওয়া হলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। তারা আরো জানান, নিহত ইমন স্থানীয়ভাবে পূর্ব থেকে চিহ্নিত চোর হিসেবেই পরিচিত ছিলো ।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন । এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো বলেন, পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]